Latest News

6/recent/ticker-posts

Ad Code

Suvendu Adhikari : মিললো না স্বস্তি, নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল আদালত

Suvendu Adhikari : মিললো না স্বস্তি, নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল আদালত


Subhendu Adhikary

আদালতেও মিলল না স্বস্তি। নির্বাচনের কমিশনের নির্দেশেই বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। কমিশনের বিরুদ্ধে গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আদালতেও কোনো স্বস্তি মিললো না তাঁর।




বৃহস্পতিবার, কাঁথি ( Contai ) থানার তরফে নোটিশ পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। কমিশনের একটি নির্দেশিকায় বলা হয়েছে, নন্দীগ্রামের নন্দনায়েকবাড় বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। বুথের মধ্যে থাকতে পারবেন না বিরোধী দলনেতার কোনও নিরাপত্তারক্ষী। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।



শুধুমাত্র নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখার কমিশনের নির্দেশকেই বহাল রাখলো আদালত। আদালতে কমিশন জানিয়েছে, সব নেতাকেই এই নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোন ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না, মন্তব্য বিচারপতির।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code