Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking: করমন্ডল ট্রেন দুর্ঘটনায় গ্রেফতার ৩ রেলকর্মী

Big Breaking: করমন্ডল ট্রেন দুর্ঘটনায় গ্রেফতার ৩ রেলকর্মী

Rail Accident



কিছুদিন আগেই উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল ট্রেন দুর্ঘটনায় সারা ফেলে দিয়েছে সারাদেশে সেই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের তিন আধিকারিককে গ্রেফতার করলো সিবিআই। সিবিআই সূত্রে দাবি, আধিকারিকদের কাজের গণ্ডগোলেই এই দুর্ঘটনা হয়েছে।



ধৃতদের মধ্যে রয়েছেন, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুন কুমার মহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। সিবিআই জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার এই তিন রেল আধিকারিকের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রেলের অন্দরে।



করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের ভার আগেই দেওয়া হয়েছিল সিবিআইকে, এবার সিবিআইয়ের তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার এই তিন রেল আধিকারিককে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা করবে সিবিআই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code