Latest News

6/recent/ticker-posts

Ad Code

Panchayat Election: আগামীকাল ভোট, আজ ২০০ বোমা উদ্ধার দুবরাজপুরে

Panchayat Election: আগামীকাল ভোট, আজ ২০০ বোমা উদ্ধার দুবরাজপুরে

Panchayat Election



আগামীকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর আজ বীরভূমের দুবরাজপুরে উদ্ধার হল ২০০ বোমা। রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) গ্রহন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কি হবে, অশান্তির চিত্র কতটা ভয়াবহ হবে তা নিয়ে চিন্তিত মানুষ এই পরিস্থিতিতে দুবরাজপুরে ২০০ বোমা উদ্ধার ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।




দুবরাজপুরের ধ-গ্রাম এলাকার মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। খবর দেওয়া হয়েছে সিআইডি (CID) বম্ব ডিসপোজাল টিমকে (Bomb Disposal Team)।



গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে শাল নদীর তীরে যশপুর গ্রামপঞ্চায়েতের ধগ্রাম থেকে দুই জ্যারিকেন তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ । প্রায় দুইশোটি বোমা আছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে ।



পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চিত্র ফুটে উঠেছে। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যে জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। এর মাঝেই বিভিন্ন জায়গা থেকে বোমাবাজি সহ গুলি হামলার অভিযোগ উঠেছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code