Latest News

6/recent/ticker-posts

Ad Code

PANCHAYAT ELECTION REPOLL: ব্যালট পেপার পুড়েছিল ভোটের দিন, আজ চলছে পুনর্নির্বাচন বড়মহুলায়

কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বড়মহুলা প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচন

Repoll




নির্বাচন কমিশনের নির্দেশে দশ জুলাই সোমবার সকাল থেকে সিউড়ি একনং ব্লকের কড়িধ্যা গ্রামপঞ্চায়েতের বড়মহুলা প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শুরু হয়েছে পুনর্নির্বাচন । সকাল থেকে লম্বা লাইন চোখে পড়ছে। 



ভোটের লাইনে দাঁড়িয়ে ফুলঝোড় রুইদাস বলেন, "আগেরদিন সকাল দশটায় ভোট দিয়ে চলে গিয়েছিলাম । দুপুর তিনটে থেকে ঝামেলা হয়েছিল । আমার কোনো ভয় নেই ।" পূর্নিমা দাস বলেন, "আগের দিন দুপুর সাড়ে তিনটায় ভোট দিতে এলাম তখন বললো ভোট হয়ে গিয়েছে । ভয় নিয়ে আজ আবার ভোট দিতে এলাম ।" সকাল দশটা পর্যন্ত সেখানে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে প্রশাসনসূত্রে জানা গিয়েছে । 



ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সিউড়ি সদর মহকুমাশাসক অনিন্দ্য সরকার বলেন, "আগেরদিন সমস্যা হয়েছিল তাই এখানে পুনঃনির্বাচন হচ্ছে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ আছে । শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে ।" অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টাস পরাগ ঘোষ,ডেপুটি পুলিশ সুপার শৃঙ্খলা ও প্রশিক্ষণ অয়ন সাধু,সিউড়ি সদর সিআই কিশোর সিনহাচৌধুরী সহ পুলিশ আধিকারিকরা পরিদর্শন করেন । 



প্রসঙ্গত উল্লেখ্য, আট জুলাই ভোটের দিন বড়মহুলা প্রাথমিক বিদ্যালয়ে ১৯৩ নং বুথে মুখে কালো কাপড় বেঁধে ব্যালট বাক্স রাস্তায় ফেলে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে । নয় জুলাই রবিবার বিকালে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বড়মহুলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে । পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় বাসিন্দারা ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code