weather update: আগামী ১৯ থেকে ২৩ জুলাই কেমন থাকবে আকাশ , জানুন আবহাওয়ার খবর
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৌসম বিভাগ জানিয়েছে আগামী ১৯ থেকে ২৩ জুলাই উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুরদুয়ার জেলায় আগামী ১৯, ২২ ও ২৩ জুলাই মাঝারি বৃষ্টি, এবং ২০ ও ২১ জুলাই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ।
কোচবিহার জেলায় আগামী ১৯, ২২ ও ২৩ জুলাই মাঝারি বৃষ্টি, এবং ২০ ও ২১ জুলাই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
জলপাইগুড়ি জেলায় আগামী ১৯ ও ২১ জুলাই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ২০ জুলাই খুব হালকা বৃষ্টি, এবং ২২ ও ২৩ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর জেলায় আগামী ১৯ ও ২০ জুলাই বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ২১ ও ২২ জুলাই হালকা বৃষ্টি, এবং ২৩ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
একইসাথে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৌসম বিভাগ উত্তরবঙ্গের কৃষকদের জানিয়েছে- জমির জল নিকাশি বাবস্থা ভালো করুন, ধানের রোপণ শেষ করুন। বৃষ্টির দিনগুলিতে জমিতে সার প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হছে। পাট পরিনত হয়ে গেলে কেটে ফেলে পাট পচানো শুরু করুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ