'INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে NDA?': মমতা বন্দ্যোপাধ্যায়
বিরোধী জোটের দ্বিতীয় মেগা বৈঠক ছিল আজ। আর মেগা বৈঠকের পরেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্যে স্পষ্ট ২০২৪-এ এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চলেছে এই মহা জোট। যার নাম দেওয়া হয়েছে I.N.D.I.A.। I.N.D.I.A. এর পুরো নাম Indian National Development Inclusive Alliance ।
আর সেই নামের সূত্র ধরেই NDA-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী শিবিরের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এদি বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে NDA? বিজেপি তোমরা কি INDIA-কে চ্যালেঞ্জ জানাতে পারবে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আমরা দেশপ্রেমী মানুষ।'
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য, 'লড়াইটা বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে। লড়াইটা ভারত ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে।'
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির সরকারকে গদিচ্যুত করতে জোটবদ্ধ লড়াইয়ের পথে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। বিহারের পর আজ দ্বিতীয় বিরোধী বৈঠক বসে ব্যাঙ্গালোরে। এরপর পরবর্তী বৈঠক হবে মুম্বাইয়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ