দীর্ঘ ২৭দিন ধরে বন্ধ রয়েছে শালবাড়ি হাই স্কুল, প্রতিবাদে পথ অবরোধ পড়ুয়াদের
ভোট পর্ব মিটে গেলেও স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ২৭দিন ধরে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে শালবাড়ি হাই স্কুল।পড়ুয়াদের অভিযোগ, স্কুল বন্ধ থাকার কারণে ব্যাঘাত ঘটছে তাঁদের পড়াশোনায়।
শনিবার তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। এদিন সকাল থেকেই স্কুল খোলার দাবি নিয়ে শালবাড়ি বোচামারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে শালবাড়ি হাই স্কুলের পড়ুয়ারা।
প্রায় একঘন্টা ধরে চলে অবরোধ। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ