Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, গননায় কারচুপি, এবং শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি CPIM-এর

পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, গননায় কারচুপি, এবং শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি CPIM-এর

Cpim


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- দশম পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, গননায় কারচুপি, এবং শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে আজ বিক্ষোভ সমাবেশ শামিল হলো সিপিআইএম।এদিন বর্ধমান সিপিআইএমের জেলা পার্টি অফিস থেকে বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে কার্জন গেটের সামনে বিক্ষোভ মিছিল করেন সিপিআইএম। পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা শাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদের কাছে স্মারকলিপি প্রদান করেন।



বামফ্রন্টের বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন প্রশাসনের প্রত্যক্ষ মদতে, পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস,পুলিশি জুলুম, মিথ‍্যা মামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। পঞ্চায়েত ভোটে মানুষের কোনো প্রতিফলন হয়নি এটা সন্ত্রাসের ভোট হয়েছে, ছাপ্পার ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেসকে এই ছাপ্পার ভোটে সাহায্য করেছে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন। এদের সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস সিপিআইএমের প্রার্থীদের গননা কেন্দ্র থেকে বের করে দিয়েছে বলে জানান সৈয়দ হোসেন।



সিপিএমের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে কার্জন গেট থেকে জেলা পরিষদ পর্যন্ত মোতায়েন করা হয়েছিলো বিশাল পুলিশ ও র‍্যাফ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code