হারিয়ে যাওয়া যুবককে ফিরে পাওয়ার আশায় পথ অবরোধে গ্রামবাসীরা
হারিয়ে যাওয়া যুবককে ফিরে পাওয়ার আশায় পথ অবরোধ করলো গ্রামবাসী। জানা যাচ্ছে গত ৬ই জুন নিখোঁজ হওয়ার পর থানায় ডায়েরি দেয় যুবকের পরিবার। কিন্তু ৪দিন কেটে গেলেও কোনোরকম সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পথ অবরোধকেই বেঁছে নেয় তারা।
কুঞ্জডুঙ্গী গ্রামের ছেলে সন্তু মন্ডল (20) পিতা- শৈলেন মন্ডল এই ছেলেটি গত ইং 06/06/2023 তারিখে এিমোহিনী হাটে সাইকেল নিয়ে আসে এবং সেখান থেকে আর বাড়ি ফেরেননি। সেই নিয়ে বাড়ির লোক হিলি থানায় একটি লিখিত মিসিং ডায়েরি করেন । আজ পর্যন্ত সেই ছেলেটির কোন কিনারা বা খুঁজে না দিতে পারায়, আজ সেই গ্রামের প্রায় ৩০০ লোকজন মুরালীপুর মোড়ে 512 নং জাতীয় সরক অবরোধ করে।
প্রায় দুই ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ যার তরুণ ব্যাপক জঞ্জল সৃষ্টি হয় হিলি বালুরঘাট এনএইচ ৫১২ জাতীয় সড়কে এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি প্রদীপ সরকার।
স্থানীয় বাসিন্দাদের তিনি কথা দেন আগামী সাত দিনের মধ্যে ছেলেটি কে খুজে বার করবার জন্য সব রকমের প্রচেষ্টা করা হবে।
স্থানীয় কুন্ডু টঙ্গী সহ অন্যান্য গ্রামের বাসিন্দারা অবশেষে ডিএসপি প্রদীপ সরকারের আশ্বাসে পথ অবরোধ তুলে নিলেন এরপর ঘটনার গুরুত্ব বিচার করে ডিএসপি গ্রামবাসীদের সঙ্গে এবং নিখোঁজ পরিবারের সঙ্গে বৈঠক করেন এবং সহযোগিতা কামনা করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ