Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের লেখাপড়া-র মূল প্রবাহে নিয়ে আসার বিশেষ উদ্যোগ

পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের লেখাপড়া-র মূল প্রবাহে নিয়ে আসার বিশেষ উদ্যোগ 


people



সুজাতা ঘোষ, শিবমন্দির, শিলিগুড়ি:


এসোসিয়েশন ফর লিবারাল লার্নিং এন্ড রিসার্চ (ALLR ), শিলিগুড়ি এবং প্রয়াস ফাউন্ডেশন, শিলিগুড়ি -এর যৌথ উদ্যোগে গত ১৫ ই এপ্রিল ২০২৩ থেকে শিলিগুড়ি শিবমন্দির এলাকায় অবস্থিত রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের কে লেখাপড়া-র মূল প্রবাহে নিয়ে আসার কাজে ব্রতী হয়েছে ।




এই উদ্যোগকে সফল করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বামী অভেদানন্দ সেন্টার ফর রিমেডিয়াল এডুকেশন প্রতিকারমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রধানত VI to XII এর বাচ্চারা পড়াশুনা করতে আসে।



এই সংস্থার কো-অর্ডিনেটর এবং শিলিগুড়ি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর নীতা মিত্র জানিয়েছেন- "এরা প্রত্যেকেই স্থানীয় স্কুলে পড়ছে , প্রাইভেট টিউশনও নেয়, কিন্তু সেখানে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্বেও এদের মধ্যে কিছু বিশেষ ধরনের অসম্পূর্ণতা থেকে যায় । সেগুলি কে পূর্ণতা না দিলে ভাবিষ্যতে এরা আরও পিছিয়ে পড়তে পারে, আত্মবিশ্বাস এর অভাবে ভুগতে পারে । আমরা নিজেরা এবং বিশেষজ্ঞদের সাহায়তায় এইসব অসম্পূর্ণতা কে দূর করার চেষ্টা করি।"



তিনি আর বলেন- " যারা পরীক্ষায় ভাল ফল করছে তাদের মধ্যেও এই ধরনের অসম্পূর্ণতা থেকে যেতে পারে। এই ধরনের ছাত্র ছাত্রীদের কেও আমরা আহ্বান জানাই।"



আজ এই প্রতিষ্ঠান এর প্রথম অনুষ্ঠান উদযাপন করা হয়। ছোটরা স্বামী বিবেকানন্দ এবং স্বামী অভেদানান্দ কুইজ এবং বক্তব্যে অংশ নেয়। অভিভাবকেরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং আলোচনায় অংশগ্রহণ করে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. প্রণব কৃষ্ণ চন্দ, ড. নিত্য গোপাল মন্ডল,ড. বিমল কুমার চন্দ এবং বিশ্বজিৎ ভট্টাচার্যী ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code