বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ধূপগুড়িতে
ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ
সোমবার ধূপগুড়ির শালবাড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরনের পাশাপাশি প্রখর গরমের কারণে লেবু জল খাওয়ানো হলো পথচলতি সাধারণ মানুষদের।এদিন গাদং ২ নং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত এই কর্মসূচি নেওয়া হয়।
এদিন এই গাছের চারা বিতরণ ও লেবু জল খাওয়ানো কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুশীল কুমার রায়, উপপ্রধান গোকুল রায় সহ অনেকে।
আজকের দিনে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো যে কতটা প্রয়োজন তা সাধারণ মানুষদের মধ্যে তুলে ধরা হয়। এদিন এক হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ