Latest News

6/recent/ticker-posts

Ad Code

Odisha train collision 2023 : ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ছুঁই ছুঁই ৩০০

Odisha train collision 2023 : ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ছুঁই ছুঁই ৩০০

Train accident



ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ছুঁই ছুঁই ৩০০। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।  দুর্ঘটনার কারণ নিয়ে এখনও পর্যন্ত রয়ে গিয়েছে ধোঁয়াশা। 



ট্রেন দুর্ঘটনার পর শনিবার বালেশ্বর পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি। বলেন, "অপরাধ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব আমরা।"



শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের(Balasore) কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস (Howrah- Chennai Coromandel Express)। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা কম হলেও পরে বাড়তে থাকে মৃতের সংখ্যা।




এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু আরও ২ লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মোদী। ৫০ হাজার টাকা করে পাবেন আহতরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code