ধুপগুড়ি বিডিও-এর দাদাগিরির অভিযোগ তুলে ধর্নায় বসল সাংবাদিকরা
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
অভিযোগ শনিবার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনজন সাংবাদিক খবর করতে গেলে তাদেরকে খবর করতে বাধা দেন ধুপগুড়ির বিডিও শঙ্খদ্বীপ দাস। এমনকি বিডিও অফিস কক্ষে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেয়। এমনকি পুলিশদের দিয়ে তাদেরকে বের করে দেন বলে অভিযোগ।
বিডিও অফিস থেকে বেরোনোর পর বিডিও অফিসের গেটের সামনে ওই তিন সাংবাদিক ধর্নায় বসেন। একে একে জড়ো হয় ধূপগুড়ির সমস্ত সাংবাদিক।
অভিযোগে, এর আগেও ধূপগুড়ির প্রতিটি সাংবাদিককে হুমকি দিত ধূপগুড়ির বিডিও। এমনকি ধূপগুড়ির সকল সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি সহ পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হত। এর আগে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক উজ্জ্বল রায়কে হুমকি দেন বলে অভিযোগ ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসের বিরুদ্ধে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ