Latest News

6/recent/ticker-posts

Ad Code

Coochbehar News: নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী

নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী


mamata banerjee, coochbehar palace



অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই। আর এবার তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী (Mamata Banerjee) নির্বাচনী প্রচারের সূচনা করতে চলেছেন কোচবিহার থেকেই।

আগামী সপ্তাহ থেকে পঞ্চায়েত ভোটের (Panchayat election) প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে ভোট প্রচার।

সূত্রের খবর, রবিবারই মুখ্যমন্ত্রী আসবেন কোচবিহারে। সোমবার কোচবিহারের চান্দামারীতে করবেন জনসভা। কোচবিহারে প্রচার সেরে আলিপুরদুয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সূচি স্থির হয়নি।


কোচবিহার (Cooch Behar) জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, রবিবার বিকেলের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোচবিহারে এসে পৌছাবেন। আগামী সোমবার কোচবিহার ১ ব্লকে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন চান্দামারীর প্রাণনাথ হাই স্কুলের মাঠে সভার আয়োজন করা হয়েছে।

ইতিমধ্যে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী গত কয়েকদিন থেকে কোচবিহারের দিনহাটায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রয়েছেন। এরই মাঝে কোচবিহারে আসছেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code