ইডি তলব মানেই দোষী নয় : শতাব্দী রায়
রবিবার সকালে সিউড়ি এক নং ব্লকের কড়িধ্যা গ্রামপঞ্চায়েতের ব্রজেরগ্রাম কালীমন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেন বীরভূম লোকসভাকেন্দ্রের সাংসদ শতাব্দী রায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, "ইডি তলব করা মানেই দোষী নয় । সবাই অপরাধী প্রমাণ হয় নি তো । রেলে যত স্টাফ থাকা দরকার তত লোক নেই ।"
বীরভূম জেলার তিরিশ নেতা কমীকে তৃনমূলের সাসপেন্ড প্রসঙ্গে তিনি বলেন, "বিদ্রোহ করে নির্দল হয় দলের সিদ্ধান্ত তাদের আর ফেরানো হবে না ।" রাজ্যপাল প্রসঙ্গে সাংসদ বলেন, "রাজ্যপালের প্রচুর কাজ । পশ্চিমবঙ্গের রাজ্যপালের বেশি কাজ। নিজের ও বিজেপির কাজ রয়েছে ।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত ভোটের প্রচার প্রসঙ্গে সাংসদ বলেন, "জ্যোতি বসু বাড়ী থেকে বেরোতেন না । মুখ্যমন্ত্রী সিস্টেম পাল্টিয়েছেন । সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে মমতা ব্যানার্জী সেইরকমই মুখ্যমন্ত্রী ।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ