Jawan New Release Date
পিছিয়ে গেল শাহরুখ খানের জওয়ানের মুক্তির তারিখ। ২রা জুন মুক্তি কথা ছিল শাহরুখের জওয়ানের। কিন্তু সেই মুক্তি পিছিয়ে গেল ৭ই সেপ্টেম্বর। জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেললেন কিং খান।
বছরের শুরুতেই ‘পাঠান’-দিয়ে সাড়া ফেলেছেন শাহরুখ। এবার ফের একবার অ্যাকশন হিরোর অবতারে দেখার অপেক্ষায় দর্শক। ছবির নতুন টিজার পোস্টারও এদিন প্রকাশ্যে আনলেন সুপারস্টার।
‘জওয়ান’-এ শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোনরা। অ্যাকশনের নিরিখে নাকি ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’ চলছে চর্চা।
‘জওয়ান’ ছাড়াও এই বছরই মুক্তি পাওয়ার কথা শাহরুখের ‘ডাঙ্কি’। রাজ কুমার হিরানির এই ছবির মুক্তির দিন নির্দিষ্ট রয়েছে ক্রিসমাসে।
#Jawan #7thSeptember2023 pic.twitter.com/7pBFy5Dfng
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ