Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারী কর্মচারী সরাসরি তৃনমূলের দলীয় ভোটের প্রিসাইডিং অফিসার! ভঙ্গ সার্ভিস রুল ! আদালতে যাবার হুমকী বিজেপির

সরকারী কর্মচারী সরাসরি তৃনমূলের দলীয় ভোটের প্রিসাইডিং অফিসার! ভঙ্গ সার্ভিস রুল !  আদালতে যাবার হুমকী বিজেপির


suvendu


জলপাইগুড়ি:

জেলা শাসকের অধীনস্থ ৪৯ জন সরকারী কর্মচারী সরাসরি তৃনমূলের দলীয় ভোটের প্রিসাইডিং অফিসার। ভঙ্গ সার্ভিস রুল, আদালতে যাবার হুমকী বিজেপির।

বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি ট্যুইট কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক মহলে।


শুভেন্দু অধিকারীর করা ট্যুইটটিতে গত ২৯ এপ্রিল জলপাইগুড়িতে তৃনমূল দলের সেকেন্ড কম্যান্ড অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার কর্মসূচি ছিলো তার সঙ্গে ছিলো গোপন ব্যালোটের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থি চয়ন প্রক্রিয়া।


সেই প্রক্রিয়ায় দলীয় নির্দেশ জারি করে জেলা শাসকের অধীনস্থ ৪৯ জন সরকারি কর্মচারী গোপন ব্যালটের ভোটে অংশ নেয় বলে নামের তালিকা প্রকাশ করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

যার মধ্যে পঞ্চায়েত দপ্তর থেকে জেলা শাসকের অন্যান্য গুরুত্বপূর্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নাম রয়েছে।



এই প্রসঙ্গে, বুধবার বিজেপি দলের জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি বুবাই কর তিব্র কটাক্ষ করে বলেন, রাজ্য সরকারের সার্ভিস রুল ভেঙেছেন এই সরকারি কর্মচারীরা, জেলা শাসকের কাছে আমাদের আবেদন তিনি স্বপ্রণোদিত হয়ে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আমরা আইনের পথে যাবো। 


বিষয়টি নিয়ে পশিচমবঙ্গ রাজ্যসরকারী কর্মচারি ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিং রায় বলেন এটা রাজনৈতিক চক্রান্ত। আমাদের বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে । 



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code