হিন্দু বিবাহিতা মহিলাদের গুরুত্বপূর্ণ এই তিথিতে পালিত হয় বট সাবিত্রী পুজো
জৈষ্ঠ অমাবস্যা তিথিতে এই ব্রত পালিত হয় । সারাদিন উপবাস করে স্বামীর মঙ্গল কামনার জন্য এই পুজো । হিন্দু বিবাহিতা মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল বট সাবিত্রী পুজো।
জৈষ্ঠ অমাবস্যা তিথিতে এই ব্রত পালন করেন বিবাহিতা মহিলারা। সারাদিন উপবাস করে স্বামীর মঙ্গল কামনায় পুজো করেন তাঁরা। সাবিত্রী ও সত্যবানের কাহিনীর মতো সিথির সিঁদুর অক্ষয় রাখার কামনা করেন বিবাহিত মহিলারা ।
সাবিত্রীর মতো তাঁরাও যেন অক্ষয় সিঁথি লাভ করেন, সেই কামনাকে সামনে রেখেই ব্রত পাঠ হয়, চলে দিনভর পুজো । সেই দৃশ্য দেখা মিলল আজ শুক্রবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার ফুলটি বিধানসভার নিয়ামতপুর , সিতারামপুর ডিসেরগড় বরাকর সহ একাধিক জায়গায় ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ