পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আবারো সরগরম গিতালদহ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে লুঠপাটের অভিযোগ
দিনহাটা:
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আবারো সরগরম গিতালদহ। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য একরামুল হকের বাড়িতে আক্রমণ ভাঙচুর ও টাকা লুঠপাটের অভিযোগ উঠলো। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে।
অভিযোগকারী একরামুল হক তার বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসায়। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তৃণমূল কংগ্রেস কর্মীরাই হাতে নাতে সেটা ধরতে গিয়েছিল। এভাবেই একরামুল হকের অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল ১০ টা নাগাদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা মিলে প্রায় ১৫০ জন মানুষ চড়াও হয় গিতালদহের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য একরামুল হকের বাড়িতে। আর তারপরেই তাকে মারধর ও তার বাড়ি ভাঙচুর ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে।
অভিযোগকারি একরামুল হক নিজেকে তৃণমূল কংগ্রেস কর্মী ও গিতালদহের প্রাক্তন প্রধান আবু আল আজাদের অনুগামী বলে পরিচয় দিয়ে অভিযোগ করেন বর্তমান গিতালদহ ১ ও ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল হক বাবু ও মাফুজার রহমানের নেতৃত্বে একদল দুষ্কৃতি তার বাড়িতে লাঠি বন্দুক এসব নিয়ে হামলা চালায় ও লুটপাট করে। একই অভিযোগ একরামুলের স্ত্রী ও মায়েরও।
অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উল্টো অভিযোগ করেন একরামুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে চলত জুয়ার আসর। এমনকি তারা আরো অভিযোগ করেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তারা আজ নিজেরাই সেই জুয়ার আসর ভাঙতে যায়। আর তার পরেই একরামুল হক এইসব ভিত্তিহীন অভিযোগ করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ