বুড়িরহাট বাজার সংলগ্ন এলাকায় টোটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৩
দিনহাটাঃ
বুড়িরহাট বাজার সংলগ্ন এলাকায় টোটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম টোটোচালক সহ আরো ২ যাত্রী।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার দুপুর বারোটা নাগাদ সংশ্লিষ্ট এই এলাকায় দিনহাটার উদ্দেশ্যে দুই জন যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টোটো, অপরদিকে বুড়িরহাটের দিকে আসছিল একটি গাছের গুড়ি বোঝাই ভুটভুটি।
সেই সময় টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়ি বোঝাই ভুটভুটি টিকে সজোরে ধাক্কা মারে। সেই ঘটনায় গুরুতর জখম হয় টোটো চালক এবং টোটোতে থাকা এক মহিলা ও একটি নাবালিকা মেয়ে গুরুতর আহত হয়।
তৎক্ষনাত স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটো ও গাছের গুড়ি বোঝাই ভুটভুটিটি আটক করে থানায় নিয়ে যায়। গুরুতর জখম ও আহত তিনজনের নাম জানা যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ