মাত্র ২৭১৫ টি শূন্যপদ ! ২৪ এপ্রিলের শুনানির দিকে তাকিয়ে স্পেশাল এডুকেশনের চাকরী প্রার্থীরা
রাজ্য শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রথম দফায় ২৭১৫ টি স্পেশাল এডুকেশান টিচার পদ (Primary School)ক্রিয়েট করা হল৷ যারা মূলত CWSN ছাত্রদের পড়াবেন ।
NASERPP এর রাজ্যসভাপতি ইন্দ্রজিৎ মিস্ত্রী বলেন "স্পেশাল এডুকেটর দের জয় ছিনিয়ে নেওয়ার শুরুর দিন হিসাবে আজকের দিনটি স্মরণীয় করে রাখার দিন। এই সংবাদের আশায় দিন গুনছিলাম আমরা সকল স্পেশাল এডুকেটর গণ।"
তবে তিনি জানান এই সংবাদে সকলে আপ্লুত হননি ঠিকই। সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন বাকি আছে তার পর সেটা হবে। আগামী ২৪ এপ্রিল তারিখে স্পেশাল এডুকেটর নিয়োগের মামলার শুনানি রয়েছে। শুনানি শেষে আরও ভালো কিছু নির্দেশ পাবেন বলেই মনে করছেন স্পেশাল এডুকেটররা।
শুধু প্রাইমারি সেকশন নয়, উচ্চবিদ্যালয় গুলিতেও CWSN শিক্ষার্থীদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ করবার দাবী রয়েছে দীর্ঘদিন থেকেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ