জাতীয় সড়কে শ্যুটআউট, প্রাণ গেল অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত রাজুর
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:
বর্ধমানের দুই নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ে শ্যুটআউট। গুলিতে ঝাঁঝরা অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত রাজু ঝাঁ। কলকাতায় যাওয়ার সময় আচমকা হামলা হয় তার উপর। চালানো হয় একাধিক গুলি। গুরুতর আহত অবৈধভাবে কয়লা কারবারে অভিযুক্ত রাজু ঝাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
শক্তিগড়ে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদর্শীরা জানান , রাজুর ফরচুনা গাড়িতে চারজন ছিলো। একটি লাল রঙের গাড়িতে দুজন আসে। দুজনের হাতে রিভলবার ছিলো। তারাই গুলি চালায়। পরপর চার রাউন্ড। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে।
জানা গিয়েছে, একাধিক গুলি বিদ্ধ করেছে রাজুর শরীর। তাঁর সঙ্গীও গুরুতর আহত।
উল্লেখ্য , ২০২০ সালে ডিসেম্বর মাসে তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। হোটেল ব্যবসায়ী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন রাজু। তবে বেআইনিভাবে কয়লা কারবারে নাম জড়িয়েছিল তাঁর। শ্যুট আউটের পর দ্রুত রাজু ঝাকে অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়টি অনাময় হাসপাতাল বা পুলিশের তরফে এখনও নিশ্চিত করা হয়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ