Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রায় এক কোটি টাকা ব্যয়ে তৈরি হবে পৌরসভা দপ্তর

প্রায় এক কোটি টাকা ব্যয়ে তৈরি হবে পৌরসভা দপ্তর

women with shari



দীর্ঘ প্রাচীন রানীগঞ্জ পৌরসভা ভেঙ্গে গেছে অনেক দিনই আর সেই পৌরসভার বদলে  গড়ে উঠেছে রানীগঞ্জ দু'নম্বর বরো দপ্তর। শহরের মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরেই এই দপ্তর গড়ে ওঠায় ব্যাপক দুর্ভোগের শিকার হতে হচ্ছিল সকলকেই, যা নিয়ে বেশ কয়েক দফায় এই দপ্তর স্থানান্তরনের দাবি ওঠে। 

এবার সেই দপ্তর একটি অবৈধভাবে দখল করে থাকা সরকারি খাস জমিকে দখল নিয়ে সেই অংশেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের অর্থনুকুলে প্রায় এক কোটি টাকা ব্যয় করে নতুনভাবে এই দপ্তর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হল। 

শনিবার যার ভিত্তিপ্রস্তর স্থাপন করে, দপ্তর গড়ে তোলার উদ্যোগ নিলেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, এলাকার বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, সহ বেশ কয়েকটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও রানীগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা। 

তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গেল না রানীগঞ্জের চারটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও বিরোধীদলের ওয়ার্ড কাউন্সিলর কে। মেয়র যদিও দাবি করেন সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে তারা কি কারণে আসেনি সেটা তিনি বলতে পারবেন না বলেই জানান। 

উল্লেখ্য ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এই দপ্তর গড়ে তুলতে শনিবার থেকে এই কাজ শুরু করে দেয় এডিডিএল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকল সদস্যরা। এখন দেখার কত দ্রুত এই দপ্তর গড়ে ওঠে মানুষজনদের পরিষেবা প্রদানের জন্য কাজকর্ম শুরু করে তার অপেক্ষায় রয়েছে সকলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code