Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের কথা তুলে ধরলো PTSTEWA, কি জানালেন তিনি !

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের কথা তুলে ধরলো PTSTEWA

PTSTEWA



পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PTSTEWA), পশ্চিমবঙ্গ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ 03/04/2023 পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ব্লকের ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সরকারি প্রশাসনিক সভাতে সংগঠনের রাজ্য সহ-সভাপতি প্রলয় কুমার গুড়িয়া , জেলা কমিটির অন্যতম সদস্য শিবপ্রসাদ মাইতি সহ এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

পূর্ব মেদিনীপুর জেলার অসংখ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী আজ উপস্থিত ছিলেন। স্কুল পার্টটাইম শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর জন্য, কলেজ পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকাদের মত বিদ্যালয়ে কর্মরত সকল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার স্থলে , মুখ্যমন্ত্রীর নির্দেশে তার চিপ পার্সোনাল সিকিউরিটি অফিসার দাবি পত্র সহ স্মারকলিপি গ্রহণ করেন ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে শীঘ্রই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে রাজ্য সহ-সভাপতি প্রলয় কুমার গুড়িয়া বলেন- "আমরা আশা করি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ রাজ্যের সকল স্কুল পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান করবেন এবং কলেজ পার্টটাইম শিক্ষকদের মতো স্কুল পার্টটাইম শিক্ষকদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code