Big Breaking: দু-দফায় ভোট রাজ্যে, ঘোষনা কমিশনের, কবে কবে?
নিজস্ব প্রতিবেদন, সংবাদ একলব্য: এই মুহূর্তের সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে ভোট হচ্ছে দু দফায়।
ক-দফায় ভোট?
রাজ্যে এবার নির্বাচন হতে চলেছে দু দফায়। সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষনা করলো ভারতীয় নির্বাচন কমিশন।
কবে কবে ভোট রাজ্যে?
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। দু দফায় গোটা রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করবে কমিশন। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।
পশ্চিমবঙ্গে ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ
কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ নতুন ভোটার!
পশ্চিমবঙ্গে নতুন ভোটার (১৮-১৯ বছর বয়সি) রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার জন। ২০-২৯ বছর বয়সি ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন।
আর কি বললো কমিশন?
১০০ শতাংশ ওয়েবকাস্টিং সব বুথে। মহিলা অফিসাররা থাকবেন। প্রত্যেক বুথে পানীয় জল, টয়লেট, হুইলচেয়ার, হেল্প ডেস্ক থাকবে। কোনও বৈধ ভোটার বাদ যাবে না, কোনও অবৈধ ভোটার তালিকায় থাকবেন না। SIR করা হয়েছে সেই লক্ষ্যেই, জানালো কমিশন। ইভিএম-এ প্রার্থীদের রঙিন ছবি থাকবে। গণনার পর হেরে যাওয়া প্রার্থী ইভিএম এবং ভিভিপ্যাট চেক করতে পারবেন। সবচেয়ে স্বচ্ছ ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে দেশে। পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অফিসারদের সঙ্গে কথা হয়েছে। নিরপেক্ষ ভোট হোক, হিংসা মুক্ত ভোট হোক, জানালো কমিশন।
আর কোন কোন রাজ্যে ভোট?
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করলো কমিশন।
- অসমে: ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে অসমে। গণনা হবে ৪ মে।
- কেরলে: ৯ এপ্রিল ভোট। কেরলেও এক দফাতেই হবে নির্বাচন। গণনা হবে ৪ মে।
- পশ্চিমবঙ্গে: দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে।
- তামিলনাড়ুতে: এক দফাতেই ভোট হবে। ২৩ এপ্রিল ভোট হবে সেখানে। গণনা হবে ৪ মে।
- পুদুচেরিতে: ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। গণনা হবে ৪ মে।
অবশেষে অপেক্ষার অবসান। আজ ঘোষনা হয়ে গেল রাজ্য বিধানসভা নির্বাচনের। নির্বাচন কমিশনের তরফে আজ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হলো।
বিধানসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত ব্রেকিং খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ