IPL 2023: লো স্কোরিং ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী হায়দ্রাবাদ
আইপিএলের ১৪ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে হেলায় হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাবের ৯ উইকেটে ১৪৩ রান ১৭.১ ওভারেই ২ উইকেট হারিয়ে সহজেই পেরিয়ে যায় হায়দ্রাবাদ।
প্রথমে ব্যাট করে পাঞ্জাবের হয় একমাত্র রান করেন শিখর ধাওয়ান। ওপেন করতে নেমে ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি। স্যাম কুরান (২২) ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান পাননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুত ফিরে জন হ্যারি ব্রুক (১৩) এবং মায়াঙ্ক আগরওয়াল (২১)। এরপর এইডেন মার্করাম (২১ বলে অপরাজিত ৩৭) কে নিয়ে ম্যাচ শেষ করে আসেন রাহুল ত্রিপাঠী। ৩টি ছয় ও ১০ টি চারের সাহায্যে ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ