BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Arvind Kejriwal: মোদি জামানায় প্রথমবার! দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব CBI-এর

Arvind Kejriwal: মোদি জামানায় প্রথমবার! দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব CBI-এর

Arvind Kejriwal


মোদী জামানায় প্রথমবার মুখ্যমন্ত্রীকে তলব CBI-এর। আবগারি -নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া। এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই ( CBI) তলব । জিজ্ঞাসাবাদের জন্য ১৬ এপ্রিল অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সিবিআই তলব করা হয়েছে।




দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) আম আদমি পার্টির প্রচুর লাভ হয়েছে বলে অভিযোগ। কেজরিওয়াল সরকার এই কেসে 'সর্বোচ্চ স্তরে' জড়িত বলে অভিযোগ করে এজেন্সির দাবি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে আপ। মনীশ শিশোদিয়ার গ্রেফতারির পর এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করলো সিবিআই।




আগামী রবিবার কেজরিওয়ালকে সিবিআই হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। 


প্রসঙ্গত সম্প্রতি জাতীয় দলের তকমা পেয়েছে আমি আদমি পার্টি। ফলে খুশি আম আদমি পার্টির সকল নেতা কর্মী সমর্থকরা। এর মাঝেই আপ সুপ্রিমোকে তলব সিবিআইয়ের। 
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy