Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলিপুরদুয়ার জেলা ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ উত্তরবঙ্গ'র দ্বিতীয় জেলা সম্মেলন

আলিপুরদুয়ার জেলা ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ উত্তরবঙ্গ'র দ্বিতীয় জেলা সম্মেলন

people with book




গতকাল আলিপুরদুয়ার জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির হলঘরে অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলা ক্ষুদ্রপত্র পত্রিকা পরিষদ উত্তরবঙ্গ'র দ্বিতীয় জেলা সম্মেলন।

সম্মেলনের উদ্বোধন করেছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক বিপ্লব সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র পত্র পরিষদ- উত্তরবঙ্গ'র কেন্দ্রীয় কমিটির সভাপতি পবিত্র ভূষণ সরকার এবং কার্যকরী সভাপতি গোকুল সরকার ।

এই সম্মেলনে জেলার ক্ষুদ্র পত্র-পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা, পর্যালোচনা পর্ব, কবি সম্মেলন পর্ব, সব শেষে নতুন জেলা কমিটি গঠন পর্বের মধ্য দিয়ে জেলা সম্মেলন শেষ হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিকাশ পাল, সম্পাদক পবিত্রভূষণ সরকার। এছাড়াও নতুন কমিটিতে রয়েছেন আরও ১৭ জন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code