২০ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু OYO এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালের বাবার
OYO রুম এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালের বাবা রমেশ আগরওয়াল হরিয়ানার গুরুগ্রামে একটি উঁচু ভবন থেকে পড়ে মারা গেছেন।
পুলিশের তথ্য অনুসারে, দুপুর 1 টার দিকে, তারা DLF নিরাপত্তা কর্মীদের কাছ থেকে জানতে পারেন যে একজন ব্যক্তি গুরুগ্রামের সেক্টর 54, DLF-এর দ্য ক্রেস্ট সোসাইটির 20 তলা থেকে পড়ে গেছে।
পুলিশ আরও জানিয়েছে, তাকে চিকিৎসার জন্য পারস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনের পর ওই ব্যক্তিকে রমেশ প্রসাদ আগরওয়াল বলে শনাক্ত করা হয়।
ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রমেশ আগরওয়ালকে সম্প্রতি তার 29 বছর বয়সী উদ্যোক্তা ছেলের বিয়েতে দেখা গেছে। গত ৭ মার্চ দিল্লির পাঁচ তারকা তাজ প্যালেস হোটেলে বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ