Oscars 2023: সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্মের শিরোপা জিতল ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'
অস্কারের (Oscars 2023) মঞ্চে গৌরবের পালক ভারতের মুকুটে। সেরা অরিজিনাল সঙ্গীতের পাশাপাশি সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)।
'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।
এই বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রথম অস্কার পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। এটিই ভারতের তৃতীয় ছবি মা এই বিভাগে মনোনীত হয়েছে। এর আগে ১৯৬৯ সালে মনোনীত হয়েছিল 'দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট' ও ১৯৭৯ সালে মনোনীত হয়েছিল 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস'।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ