উত্তরবঙ্গে প্রথম পাবলিক ই-বাস পরিষেবা চালু হচ্ছে কোচবিহার -আলিপুরদুয়ার, কোচবিহার -দিনহাটা রুটে
দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পেট্রল-ডিজ়েলচালিত বাস কমিয়ে আনতে গোটা রাজ্যে আগামী দু’-তিন বছরের মধ্যে ১,১৮০টি বিদ্যুৎ-চালিত বাস নামানো হবে বলে শিলিগুড়িতে জানিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কথামতই উত্তরবঙ্গে প্রথম পাবলিক ই-বাস পরিষেবা চালু হতে যাচ্ছে।
উত্তরবঙ্গে প্রথম পাবলিক ই-বাস পরিষেবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পরিচালনা করবে ।
পরিবহণমন্ত্রী শিলিগুড়ির সার্কিট হাউসে উত্তরবঙ্গের আট জেলার পরিবহণ দফতর এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে গত বছর আগাস্ট মাসে বলেছিলেন , ‘‘পরিবহণ ব্যবস্থায় দ্রুত গতিতে একটা পরিবর্তন আসতে চলেছে। সারা বাংলা জুড়ে পরিবহণ ব্যবস্থাকে স্মার্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’’
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন-"পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে বিশেষ ধন্যবাদ। কোচবিহার -আলিপুরদুয়ার, কোচবিহার -দিনহাটা রুটে ই-বাস চালানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমেকে সবুজ সংকেত দিলেন। আমরা সুনির্দিষ্ট প্রস্তাব পরিবহন মন্ত্রকে পাঠিয়েছি। চার্জিং স্টেশন সহ ই-বাস কেনার বরাদ্দ চেয়ে। উত্তরবঙ্গে প্রথম পাবলিক ই-বাস পরিষেবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পরিচালনা করবে। বিশেষ কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ