Indian Railways : দেশের মধ্যে প্রথম Trans Tea Stall, জেনে নিন কোথায়
অসমের গুয়াহাটি রেলস্টেশনে দেশের মধ্যে প্রথম স্থাপিত হল এক চায়ের স্টল যার পুরোটাই পরিচালনা করবেন রূপান্তরকামীরা। গোটা দেশের কাছেই রেলের এমন উদ্যোগ নজর কেড়েছে ইতিমধ্যে।
জীবনযুদ্ধে সামিল রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষজনকে এভাবে সমাজের মুলস্রোতে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিলো ভারতীয় রেল মন্ত্রক। । তৃতীয় লিঙ্গের মানুষদের স্বনির্ভরতার লক্ষ্যে গুয়াহাটি রেলস্টেশনের ‘Trans Tea Stall’ এখন নজর কেড়েছে নেটদুনিয়ার। ‘ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের’ মানুষজনই এই চায়ের দোকানের পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই স্টল তৈরি করেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে।
রেলমন্ত্রকের মুখপাত্র সব্যসাচী দে জানিয়েছেন-‘ট্রান্সজেন্ডার সম্প্রদায়’ যাতে নিজের মতো করে জীবনের পথে এগিয়ে যেতে পারেন, সেই উদ্যোগেই এমন পদক্ষেপ ভারতীয় রেলের। ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার ভারতীয় রেলওয়ের নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। এবার সেই প্রচেষ্টায় আরও এককদম এগোল ভারতীয় রেলওয়ে।
প্রসঙ্গত ‘Trans Tea Stall’ এমন একটি অনন্য উদ্যোগ, যা দেশের মধ্যে এই প্রথম কোন রেলস্টেশনে প্রথমবারের মতো খোলা হয়েছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ