সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে প্রখর রৌদ্রের মধ্যেও শহীদ মিনারে বাঁধভাঙা ভীড়। আগামি ১০ তারিখ রাজ্যে কেমন প্রভাব পড়তে চলেছে বন্ধে!
২০ ও ২১ ফেব্রুয়ারির রাজ্য সরকারী কর্মীদের কর্মবিরতি ব্যাপক প্রভাব পড়লেও সরকার এখনো বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে কোন পদক্ষেপ নেয়নি। ডিএ (Dearness Allowance) ইস্যুতে রাজ্য সরকার নিশ্চুপ থাকায় আরও বৃহৎ কর্মসূচীর ডাক দিয়েছে ৩৬ টি সরকারী কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ। আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে পালিত হবে বন্ধ।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে যৌথ মঞ্চের পক্ষ থেকে পাঠানো হয়েছে ধর্মঘটের নোটিশ। আজ ছিল কলকাতায় শহীদ মিনারে সমাবেশ (Dearness Allowance)। প্রচন্ড গরমকে উপেক্ষা করে ছাতা মাথায় শহীদ মিনার চত্ত্বর ভরিয়ে দিয়েছে সরকারি কর্মীরা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ