রাহুল সাংকৃত্যায়ন ভবনে জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে স্যোসাল মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম
আজ শিলিগুড়ি রাহুল সাংকৃত্যায়ন ভবনে জাতীয় সেবা প্রকল্পের (NSS) পক্ষ থেকে স্যোসাল মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম এবং রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। দুপুর ১২ টায় অনুষ্ঠানের শুরু হয়, চলে বিকাল ৩ টা পর্যন্ত।
বর্তমান সময়ে স্যোসাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জাতীয় সেবা প্রকল্পের প্রত্যেক ইউনিটকে এই বিষয়ে বিশেষভাবে সক্রিয় করতে এদিনের আলোচনা বেশ ফলপ্রসু হবে বলেই মনে করেন আলোচক ইউথ অফিসার অগ্নীমিল দাস।
প্রোগ্রাম কোওর্ডিনেটর সঞ্চিতা মুখার্জি জানান, আজ মোট ৬০ টি ইউনিট থেকে প্রোগ্রাম অফিসাররা এসেছেন। আলোচনা বেশ ভালো হয়েছে। প্রত্যেকের অংশগ্রহন খুব ভালো ছিলো, যা থেকে বোঝা যায় আজকের প্রোগ্রাম ১০০ ভাগ সফল।
রিজিওনাল ডিরেক্টর বিনয় কুমার সাংঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবছর ৫০ এর বেশি ইউনিটের রেজিস্ট্রেশন বাতিল হবে বলেও জানান তিনি।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক মন্ডল, প্রিয়াংকা চক্রবর্তী সহ সমগ্র উত্তরবঙ্গের প্রতিটি জেলার এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসাররা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ