লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাঁদের জন্য রাজ্য বাজেটে সুখবর শোনালো সরকার
লক্ষ্মীর ভাণ্ডার তারা পান তাঁদের জন্য রাজ্য বাজেটে সুখবর শোনালো সরকার। আজ রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই রাজ্য বাজেটে বড় ঘোষনা দিলেন তিনি। বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন।
এদিন রাজ্যের অর্থমন্ত্রী বলেন, '১.৮৮ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে এসেছে।' গত বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রকল্পের সূচনা করে রাজ্য সরকার।
এদিকে রাজ্যে বয়স্ক মানুষদের জন্য বৃদ্ধভাতা আলাদা করেই ছিল। এবারের ঘোষনা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার থাকলে ৬০ বছর বয়স পেরোতেই সরাসরি বৃদ্ধভাতা পাবেন মহিলারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ