WB DA News Update :
অবশেষে ডিএ (wb da news update) বাড়ানো হচ্ছে রাজ্য সরকারী কর্মচারীদের । বাজেটে এমটাই জানালেন অর্থমন্ত্রী।
আজ বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারী কর্মচারীদের ৩ শতাংশ ডি এ বাড়ানোর কথা জানান।
জানাযাচ্ছে, মার্চ মাস থেকে কার্যকর হবে এই ডিএ।
একদিকে যখন রাজ্যে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চলছে, সেই মুহূর্তে রাজ্যের এই ডি এ ঘোষনা হলেও মাত্র ৩ শতাংশ ডি এ ঘোষনায় ক্ষোভ আরও বৃদ্ধি পেলো বলেই অভিজ্ঞ মহলের ধারণা।
ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে - "রাজ্য সরকার বাজেটে ৩% ডিএ ঘোষণা করলেন। এই ভিক্ষা আমাদের দরকার নেই, দাবি সম্পূর্ণ না মানা পর্যন্ত শহীদ মিনারের আন্দোলন চলবে।"
বিস্তারিত আসছে...
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ