শহর ও শহর সংলগ্ন গ্রামীণ এলাকায় হাতির হানায়, আহত ১
জলপাইগুড়ি
গভীর রাতে হাতির হানা শহর এবং শহর সংলগ্ন গ্রামীন এলাকায়। বর্তমানে হাতি আশ্রয় নিয়েছে বাঁশ বাগানে। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা ও পুলিশ। ধূপগুড়ির ঘটনা।
জানা গেছে, রবিবার গভীর রাতে দুটি হাতি ধূপগুড়ি শহরের ১ নং ওয়ার্ডে ঢুকে পড়ে। এরপর সেখানে পর পর পর দুটি দেওয়াল ভেঙ্গে হাতি দুটি ভোর রাতে পাশ্ববর্তী বাড়ঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের ডাংঢরি সরকার পাড়া এলাকায় ঢুকে পড়ে। সেখানে বেশ কিছু চাষের জমিতে তান্ডব চালানোর পর হাতি দুটি একটি বাঁশ বাগানে আশ্রয় নেয়। এদিকে লোকালয়ে হাতি ঢুকে পড়েছে খবর পেতেই প্রচুর পরিমাণে মানুষ হাতি দেখতে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বনদপ্তরের মোরাঘাট রেঞ্জ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। হাতি দুটির ওপর নজর রেখেছেন তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ