প্রথম শ্রেণিতে ভরতির জন্য পড়ুয়াদের ন্যূনতম বয়স বেঁধে দিল কেন্দ্র
![]() |
| STUDENTS ( FILE PICTURE) |
প্রথম শ্রেণিতে ভরতির জন্য পড়ুয়াদের ন্যূনতম বয়স বেঁধে দিল কেন্দ্র। জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ছাত্রের বয়স হতে হবে ৬ বছর। এর আগেও এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। কিন্তু কিছু রাজ্যে এই নিয়ম মানা হচ্ছে না বলে খবর। নতুন করে নির্দেশিকা পাঠান হল সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।
২০২০ সালে প্রণয়ন করা জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রথম শ্রেণিতে ভরতির জন্য ন্যূনতম বয়স হতে হবে ৬ বছর। তবে এর আগে জানা গিয়েছিল যে, রাজ্য বিশেষে প্রথম শ্রেণির ভর্তিতে বয়সের পার্থক্য রয়েছে। বিভিন্ন রাজ্যের মধ্যে এই বিষয়ে যাতে তারতম্য না হয়, তাও জানানো হয়েছিল। নতুন করে এই বিষয়ে সবকটি রাজ্য এবং কেন্দ্রেশাসিত অঞ্চলকে চিঠি দিল কেন্দ্রের বিজেপি সরকার। এখন রাজ্যগুলো কেন্দ্রের নিয়ম লাঘু করে কিনা তাই দেখার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ