Manik Bhattacharya : দেশে-বিদেশে থাকা মানিক ভট্টাচার্যর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হাইকোর্টের
দেশে-বিদেশে থাকা মানিক ভট্টাচার্যর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য। এরপর একটি মামলায় কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে ৫লক্ষ টাকা জরিমানা করেন কিন্তু সেই টাকা জমা না করায় কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
গত ২৫ জানুয়ারি দু'সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্যকে ৫ লাখ টাকা জরিমানা জমার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই জরিমানা দেননি নিয়োগ দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতি। নির্দেশ পুনর্বিবেচনার জন্য কোনও আবেদনও তিনি করেননি। কোনওরকম পদক্ষেপ না করার আদালতের নির্দেশ মানিক ভট্টাচার্য অমান্য করেছেন বলেই তাঁর পর্যবেক্ষণে জানিয়ে তাঁর দেশে-বিদেশে থাকা সমস্ত সম্পত্তি নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী সংস্থা ইডিকে (ED) বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অন্য একটি মামলায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয় মানিক ভট্টাচার্যকে। আদালতের দ্বারস্থ হলে সেই জরিমানা হয়ে যায় দ্বিগুন। যদিও সেই মামলাতে আদালতের দ্বারস্থ হলেও ৫ লক্ষ টাকা জরিমানার ক্ষেত্রে কোনও পদক্ষেপই করেননি মানিক ভট্টাচার্য। জরিমানার যে অঙ্ক না মেটানো পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত রাখারই নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ৩১ মার্চ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ