বুড়িরহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় ৬রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১৮
বুড়িরহাটে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র ও ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। আরও পড়ুনঃ Dinhata News: দিনহাটার বুড়িরহাটের ঘটনা নিয়ে কড়া বিবৃতি দিলেন রাজ্যপাল
তিনি বলেন আজ বুড়িরহাটে গন্ডগোলের ঘটনায় এই আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র।
পাশাপাশি এদিন বেশ কিছু গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি সাংবাদিক বৈঠক শেষে আরও জানান এদিন বেশ কয়েকটি তীর, বাটুলও উদ্ধার হয়।
আরও পড়ুনঃ Nisith Pramanik: তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার বুড়িরহাট, আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ভাঙলো TMC-র পার্টি অফিস
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ