Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের একাধিক প্রকল্পের অনুকরণ! ইস্তেহার প্রকাশ বিজেপির

তৃণমূলের একাধিক প্রকল্পের অনুকরণ! ইস্তেহার প্রকাশ বিজেপির

Tripura bjp


ত্রিপুরায় ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। আর সেই ইস্তেহারে তৃণমূলের একাধিক প্রকল্পের অনুকরণ। বৃহস্পতিবার বিজেপির (BJP)সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) 'সংকল্প পত্র' এর প্রকাশ করেন। আর সেই সংকল্প পত্রে বাংলার একাধিক প্রকল্পের ছায়া।




বিজেপির ইস্তেহারে বাংলার ‘সবুজশ্রী’র অনুকরণে সেখানে নবজাতক কন্যাদের জন্য ৫০ হাজার টাকার বন্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আবার ‘কন্যাশ্রী’র আদলে ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’য় ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পাশাপাশি ভূমিহীনদের বিনামূল্যে জমির পাট্টা দেওয়ার কথাও বলা হয়েছে। যা দেখে অনেকেই মনে করছেন বাংলার সরকারের প্রকল্পগুলির অনুকরণ করেছে বিজেপি।



প্রসঙ্গত বাংলায় তৃণমূলের রাজ্য সরকার সবুশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সূচনা করেছেন। এই সামাজিক প্রকল্প গুলো দিয়ে উপকৃত হয় রাজ্যবাসী। সেরকম একাধিক প্রকল্পের অনুকরণ করে ত্রিপুরার ভোট যুদ্ধে এগিয়ে যেতে চাইছে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code