কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের ওপর হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির
রবিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে বিকেলে রীতিমতো মিছিল করে এসে জলপাইগুড়ি কোতয়ালী থানার গেট সংলগ্ন এলাকায় স্তব্ধ করে দেয়।
উল্লেখ্য, শনিবার বিজেপি দলের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে একদল তৃনমূল কর্মীরা ভাঙচুর চালায় কুচবিহার জেলার বুড়িরহাট এলাকায় বলে অভিযোগ।
এরপর থেকেই কার্যত পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে।
দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর (Nisith Pramanik) ওপর তৃণমূলের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়, তারই অংশ হিসেবে রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে কোতোয়ালি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ