Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, আগুন - অভিযোগ তৃণমূলের দিকে

বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, আগুন - অভিযোগ তৃণমূলের দিকে

Dinhata News


দিনহাটা


"আমার বাড়ি হামলা হয়েছে কারণ আমি BJP নেতা"- দক্ষিণ কালমাটিতে বললেন মন্ডল সহ সভাপতি। বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 



প্রসঙ্গত বুড়িরহাট এ গতকাল বিজেপি তৃণমূল গন্ডগোলের জেরে সেই আঁচ পড়ে দক্ষিণ কালমাটি এলাকায়। আর সেই ঘটনায় গতকাল রাতে বিজেপি ২৬ নম্বর মন্ডল সহ-সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর এমনকি তার একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। 



সেই ঘটনায় রবিবার সকালে তিনি সংবাদমাধ্যমকে জানান আমি একজন বিজেপি নেতা সেই কারণে আমার বাড়িতে হামলা চালায় তৃণমূল। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code