Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাদলের ছন্দে,মেতে উঠুন আনন্দে- জয় জোহার মেলার সূচনা

মাদলের ছন্দে,মেতে উঠুন আনন্দে- জয় জোহার মেলার সূচনা

some people with diya


রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

মাদলের ছন্দে,মেতে উঠুন আনন্দে। মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলার আয়োজন করা হয় সালানপুর ব্লকের মালবহাল ফুটবল ময়দানে।

১৫টি জেলার ১০২টি আদিবাসি অধ্যুসিত ব্লকে ২৮শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা । যেখানে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন,গান, শিল্প ও সংস্কৃতির প্রচার, প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।

২৮শে জানুয়ারি শনিবার সালানপুর ব্লকের মালবহাল ময়দানে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন ও সিধু-কানুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বরাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়।

এছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও অদিতি বসু,জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ মহাম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code