দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের লক্ষ্যে বুনিয়াদপুরে বিশেষ উদ্যোগ কয়েকজন শিক্ষকদের
বুনিয়াদপুর ,দক্ষিণ দিনাজপুর
গ্রাম বাংলার পিছিয়ে পড়া যুবক যুবতীদের উচ্চপদস্থ সরকারি চাকুরিতে সাফল্য প্রদানের উদ্দেশ্যে এগিয়ে এলো এক দল শিক্ষক। রবিবার বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকায় বেসরকারি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার রেভিনিউ মন্ডল বুনিয়াদপুর পৌরসভার উপ পৌরপ্রশাসক জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট সাহিত্যিক গোবিন্দ তালুকদার সহ অন্যান্য শিক্ষাবিদরা। প্রজ্ঞা একাডেমি নামক এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পাঠ্যক্রম অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
মূলত এলাকার পিছিয়ে পড়া দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের ন্যূনতম খরচে সামনের সারিতে এনে উচ্চতর সরকারি চাকরিতে নিশ্চিত সাফল্য প্রদানের উদ্দেশ্য সংস্থার মূল লক্ষ্য বলে জানান সংস্থার অন্যতম কর্ণধার শুভজিৎ সাহা।
উদ্বোধনী সংগীতের পর এই দিন ফিতে কেটে কেটে মনীষীদের ছবিতে মাল্যদান করে কর্মসূচি শুভ উদ্বোধন করেন আগত বিশিষ্টজনেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ