ফের রাজ্য সরকারের প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ফের রাজ্য সরকারের প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন বিচারপতি এবার রাজ্য সরকারের।
প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলা চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, 'শিক্ষা পর্ষদ যদি ভালো কাজ করে, তার প্রশংশা আমি করবই। সরকারের যদি সঠিক ভূমিকা থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।"
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেছিলেন, ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী। সরকারি আইনজীবীকে উদ্দেশ করে একথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ