Rozlyn Khan: ক্যানসার আক্রান্ত মডেল অভিনেত্রী রোজলিন
ক্যানসার আক্রান্ত মডেল অভিনেত্রী রোজলিন খান। আগামী সাত মাস চলবে তাঁর কেমোথেরাপি। মুম্বাইয়ের এক হাসপাতাল সূত্রে এমনটাই খবর। পিইটিএ) ফোটোশুটে ভাইরাল হয়েছিলেন রোজলিন। মডেলের ক্ষেত্রে চেহারাই তখন শেষ কথা তখন কেমো দেওয়া শুরু হলে ঝড়বে অভিনেত্রীর চুল। তখন কি কেউ মডেলের সাথে কাজ করার সাহস দেখাবে? নিজেই তুলেছেন সেই প্রশ্ন।
দীর্ঘ পোস্টে রোজলিন লেখেন “ঈশ্বর তাঁর শক্তিশালী যোদ্ধাদের জন্য সবচেয়ে কঠিন লড়াইগুলো বেছে রাখেন।...আমার জীবনের এক বড় অধ্যায় হতে চলেছে এটি। ভরসা রাখছি, আশা করি সব ঠিক হয়ে যাবে।...সৌভাগ্য এই যে পাশে আছেন ভাল মানুষেরা। আর যা হয় ভালর জন্যই, আমি বিশ্বাস করি।”যন্ত্রণা কি খুব বেশি? মডেল জানান, তাঁর এখনও অবধি বেশি কিছু উপসর্গ নেই। ঘাড়ে এবং শিরদাঁড়ায় অসম্ভব ব্যথা শুধু। লিখেছেন, “আগেই ধরা পড়েছে।”
তাঁর কথায়, “আগামী ৭ মাস কেমোথেরাপি চলবে। যে সপ্তাহে কেমো নেব তার পরের সপ্তাহে চুল ঝরে যাবে। আপনাদের সবার সাহস দরকার হবে, টাকমাথা মডেলের সঙ্গে কাজ করার। কিন্তু এখন প্রতি দিন আমি ছোট ছোট লক্ষ্যে বাঁচব।” প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কাজ করবেন তিনি এমনটাই মনে করছেন। ফলে সংস্থাগুলোকে এই বার্তাই দিলেন মডেল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ