Latest News

6/recent/ticker-posts

Ad Code

Earthquake : এবার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশও

Earthquake : এবার  ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশও

Earthquake



Earthquake : নেপালে গত সপ্তাহেই পরপর ৩ দিন ভূকম্প,ভূমিকম্পে কেঁপে উঠে দিল্লি, পঞ্জাবও । এবার  ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশও।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে নটা নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের একাধিক জায়গা,রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মান্ডি শহরের ২৭ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।রাত ৯টা ৩২ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় মান্ডি শহরেই। এরপরে কাঙ্গরা ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code