Latest News

6/recent/ticker-posts

Ad Code

Election : ভোট জিততে জাল টাকা বিলি, বিপুল ভোটে জয়লাভের পর পুলিশের ভয় দেখালেন ভোটারদের

Election : ভোট জিততে জাল টাকা বিলি, বিপুল ভোটে জয়লাভের পর পুলিশের ভয় দেখালেন ভোটারদের

সুমন সরকার
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ী হওয়ার পর সুমন সরকার
ছবি ঋণ: প্রথম আলো




বাংলাদেশের সিরাজগঞ্জে ভোট জিততে জাল টাকা বিলি করলেন খোদ ভোটপ্রার্থী। সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছিলেন মহম্মদ সুমন সরকার।


মহম্মদ সুমন সরকার এবার জিতেও যান। তবে ওই জেলা পরিষদের সাতজন সদস্য অভিযোগ করেছেন ভোটে জেতার জন্য তিনি এলাকায় টাকার বান্ডিল বিলি করেছিলেন। আর ভোটারদের বলে এসেছিলেন যে, এখনই এই টাকা ব্যবহার করবেন না। করলে সমস্যায় পড়ে যাবেন।


পরে সেই ভোটে জেতার পরে দেখা যায় যে টাকা দেওয়া হয়েছিল তা সবই জাল। এদিকে খোদ প্রার্থীই জাল নোট দিয়েছেন এই অভিযোগ সামনে আসতেই চারদিকে হইচই পড়ে গিয়েছে।


অভিযোগ, তিনি রবিবার রাতে এলাকায় গিয়ে জাল টাকা বিলি করেন। সোমবার ভোটাররা তাঁকে ঢালাও ভোট দিয়ে আসেন। এরপর ওই টাকা দোকানে নিয়ে গিয়ে কেনাকাটা করতে গিয়ে দেখেন সবই তো জাল টাকা।


আরও অভিযোগ, সবটাই হয়েছে চুপি চুপি। এখন কেউ আর ওই জালনোট বাইরেও বের করতে পারছেন না। তবে জাল নোট দেওয়ার কথা একেবারেই অস্বীকার করেছেন তিনি। এমনকি একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, তিনি কাউকে জাল নোট দেননি।

বাংলাদেশের সংবাদ পত্র প্রথম আলোতে প্রকাশ "ভোট শেষে ভোটাররা বুঝতে পারেন, বান্ডিলে করে প্রার্থী যে টাকা দিয়েছিলেন সেগুলো মূলত জাল টাকার নোট। বিষয়টি প্রার্থীকে জানালে তিনি উল্টো জাল টাকা সংরক্ষণ করায় ভোটারকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রার্থী মো. সুমন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন অন্তত সাতজন ইউপি সদস্য।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code