Latest News

6/recent/ticker-posts

Ad Code

Cyclone Sitrang : ঘূর্ণিঝড় সিতরং - কে রাখলো নাম, কী তার অর্থ ! জানুন বিস্তারিত

ঘূর্ণিঝড় সিতরং - কে রাখলো নাম, কী তার অর্থ ! জানুন বিস্তারিত

cyclone sitrang



বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘সিতরং’ (Cyclone Sitrang)। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন পোর্ট ব্লেয়ারের প্রায় 580 কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগর দ্বীপের 700 কিলোমিটার দক্ষিণে এবং বরিশাল (বাংলাদেশ) থেকে 830 কিলোমিটার দক্ষিণে কেন্দ্রীভূত।



এবারের ঘূর্ণিঝড়টির নাম ‘সিত্রাং’ (Cyclone Sitrang), নামটি দিয়েছে থাইল্যান্ড । তবে শব্দটি শ্রীলঙ্কাভিত্তিক। এর অর্থ ‘পাতা’ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


প্রসঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরতীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code